ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারী বিশ্বকাপে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ১৯৩
নারী বিশ্বকাপে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ায় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়িয়েছে শুক্রবার। আজ (২৪ ফেব্রুয়ারী) সোমবার এসে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের মুখোমুখি হবে সালমা খাতুন-জাহানারা আলমরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১।

Shamol Bangla Ads

অবশ্য ভারত ইতিমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে। আর প্রথম ম্যাচেই হট ফেভারিট স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে তারা। তাতে রীতিমতো আত্মবিশ্বাসে টইটুম্বুর ভারত। তবে ভারতে ভীত নয় বাংলাদেশ। কারণ, এই ভারতকে হারিয়েই মালয়েশিয়ায় এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সালমা খাতুন বলেছেন, ‘ভারতের কোনো খেলোয়াড়কে নিয়ে আমরা চিন্তিত নই। আমরা আমাদের খেলা নিয়ে ভাবছি। ম্যাচ বাই ম্যাচ যাব। আমরা বিশ্বকাপ খেলতে এসেছি নিজেদের লক্ষ্য নিয়ে। সেভাবেই এগিয়ে যাব।’

ভারতের মিডল অর্ডার ব্যাটার ভেদা কৃষ্ণমূর্তি জানিয়েছেন তারা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় কিংবা সবশেষ ২ ম্যাচে বাংলাদেশের কাছে হারের বিষয় নিয়ে ভাবছেন না। তারা কেবল আজকের ম্যাচটি নিয়েই ভাবছে, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের সবশেষ দুই হার নিয়ে ভাবছি না। আজকের ম্যাচ নিয়ে ভাবছি। আমরা আমাদের বোলারদের লড়াই করার মতো পুঁজি দিতে চাই। স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে চাই। যেহেতু আমাদের বোলাররা ভালো করছে। কিন্তু আমরা যদি শুক্রবারের ম্যাচের চেয়ে ১৫ রান কম করি তাহলে ম্যাচটি কঠিন হয়ে যেতে পারে আমাদের জন্য।’

Shamol Bangla Ads

পার্থের যে মাঠে আজ খেলা হবে সেটা স্পোর্টিং উইকেট। এখানে প্রথম ইনিংসে গড় রান ১৩৬। অর্থাৎ যে দলই আগে ব্যাট করতে নামুক না কেন ১৩০+ স্কোর করতে হবে। এই মাঠে রান তাড়া করতে নেমে ৪টি দল যেমন জিতেছে। তেমনি হেরেছেও ৪টি দল। সুতরাং বলা মুশকিল রান তাড়া করে জেতাটা সহজ হবে নাকি কঠিন হবে। এবারের বিশ্বকাপে এই মাঠে ২টি ম্যাচ হয়েছে। ২ ম্যাচেই রান তাড়া করা দল জিতেছে।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খু্ব একটা ভালো নয়। ভারতের ৭ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ২টি। ২০১৮ এশিয়া কাপের আগে একটি জয়ও ছিল না বাংলাদেশের। ৭ ম্যাচে মাঠে নেমে সাতটিতেই হেরেছিল। কিন্তু মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ নারী এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে হারানোর পর ফাইনালেও ভারতকে হারিয়েছিল সালমা-জাহানারারা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আজ বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা বাংলাদেশ দেখার বিষয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুমিনুলের পর মুশফিকের সেঞ্চুরি পরবর্তী সংবাদ মুশফিকের ডাবল সেঞ্চুরির পরই ইনিংস ঘোষণা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads