ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাশরাফিই অধিনায়ক, ওয়ানডে দলে নাঈম-শান্ত

খবর টি পড়েছেন : ১৮৭
মাশরাফিই অধিনায়ক, ওয়ানডে দলে নাঈম-শান্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাশরাফি বিন মর্তুজা দলকে নেতৃত্ব দেবেন আগেই জানানো হয়েছে। রবিবার আসল আনুষ্ঠিানিক ঘোষণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা মাশরাফিকে অধিনায়ক করে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৫ সদস্যের দল দিয়েছেন।
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে ইংল্যান্ড বিশ্বকাপের পরে শ্রীলংকায়। অনুমিতভাবেই ওই সিরিজের দলে এসেছে বড় পরির্বতন। মাশরাফির ইনজুরির কারণে ওই সিরিজে অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। ইনজুরির কারণে ছিলেন না সাইফউদ্দিনও। তারা দলে ফিরেছেন। ওই দলে থাকা আনামুল হক বিজয়, সৌম্য সরকার, সাব্বির রহমান, রুবেল হোসেনরা বাদ পড়েছেন।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন টি-২০ ফরম্যাটে শুরুতে ভালো করা ওপেনার নাঈম শেখ। এছাড়া টি-২০ এবং টেস্টের পর আবার ওয়ানডে দলে ফিরেছেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসাইন শান্ত।পেস আক্রমণে ওয়ানডে ফরম্যাটে ফিরেছেন আল আমিন হোসেন। এছাড়া আফিফ হোসেন আছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে।

Shamol Bangla Ads

প্রথম দুই ওয়ানডের দল নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘ওয়ানডে ক্রিকেটের জন্য মাশরাফির অভিজ্ঞতা এবং নেতৃত্ব আমাদের খুবই দরকার। সে ফেরায় আমরা খুশি। এছাড়া পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের ফেরা দলকে ভারসাম্য করেছে। দলের সমন্বয়ের কারণে কিছু পরিবর্তন আনতে হয়েছে। তবে ফিট একটা দল দিতে পারায় আমরা খুশি।‘
ওয়ানডে এবং টেস্টের পরে নাজমুল শান্তকে ওয়ানডে ক্রিকেটে ফেরানো নিয়ে নান্নু বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে শান্তর ফর্ম ভালো যাচ্ছে। সেজন্য তাকে আমরা দলে এনেছি। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নাঈম শেখ ও আফিফ হোসেনকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে সেজন্য তাদের দলে নেওয়া হয়েছে।
বাংলাদেশ আগামী ১ মার্চ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে। দ্বিতীয় ওয়ানডে খেলবে ৩ মার্চ। এরপর ৬ মার্চ সিলেটেই মাঠে গড়াবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। সবগুলো ম্যাচ দিবারাত্রীর। তবে প্রথম দুই ম্যাচ দুপুর একটায় এবং তৃতীয় ম্যাচ (শুক্রবার) দুপুর দুইটায় মাঠে গড়াবে।
বাংলাদেশের প্রথম দুই ওয়ানডের দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) , তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ পরবর্তী সংবাদ মুমিনুলের পর মুশফিকের সেঞ্চুরি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads