ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গজনী অবকাশে শেরপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন ২৯ ফেব্রুয়া‌রী

খবর টি পড়েছেন : ১৭৭
গজনী অবকাশে শেরপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন ২৯ ফেব্রুয়া‌রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শত কর্মব্যস্ততা থেকে নিজেদের কিছুটা প্রশান্তি দিতে ও প্রকৃতির সাথে নিজেদের অবগাহন করাতে শেরপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন ২৯ ফেব্রুয়া‌রী দেশের অন্যতম পর্যটনকেন্দ্র গজনী অবকাশে অনুষ্ঠিত হবে। এতে আনন্দ ভ্রমনের জন্য সেচ্ছায় চাদার ৩০০ টাকা আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করার জন্য সকল সদস্যকে আহবান জানানো হয়েছে। প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন এক বিবৃতিতে ওই আহবান জানিয়েছেন।

Shamol Bangla Ads

বিবৃতিতে জানানো হয়, এবারের প্রেসক্লাবের আনন্দ ভ্রমন হবে একটি জমকালো আয়োজন । এখানে যেমন রয়েছে স্বনামখ্যাত শিল্পীদের অংশগ্রহনে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠিক তেমনি রয়েছে নো মিস লটারী। সাথে থাকবে পাহাড়ী পরিবেশে সুস্বাদু খাবারের আয়োজন। প্রতিজন অংশগ্রহনকারীদের জন্যই রয়েছে আর্কষণীয় পুরুষ্কার। প্রতিজন ক্লাব সদস্য তার পরিবারের সদস্যদের জন্য টিকেট গ্রহন করতে পারবে তবে পরিবারের বাইরে কারও জন্য সেই সুবিধা থাকছে না ।

পরিবারের ২ বছরের সদস্যদের জন্য কোন চাঁদা লাগবে না, তবে তার উপরে যে কোন সদস্যের জন্য চাঁদা লাগবে ৩ শত টাকা। সেই সাথে প্রতিটি টিকেটের বিপরীতে ৫০ টাকা মূল্যমানের লটারী টিকেট নিতে পারবেন সর্বচ্চো ১০টি । আগ্রহীদের দ্রুত নির্ধারিত সময়ের মধ্যেই চাঁদা ও লটারীর টিকেট সংগ্রহের জন্য অনুরোধ করেছেন আনন্দ ভ্রমন বাস্তবায়ন উপকমিটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিরল প্রজাতির বন্য প্রাণী গন্ধগকুল উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে মহান শহীদ দিবস উপলক্ষে রফিকনগর সমাজ উন্নয়ন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads