ads

শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও ভাষা সৈনিক পরিবারের সংবর্ধনা

খবর টি পড়েছেন : ২১২
শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও ভাষা সৈনিক পরিবারের সংবর্ধনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও ভাষা সৈনিক পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ডিসি উদ্যান চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

Shamol Bangla Ads

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন ও সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু।
আলোচনা সভা শেষে ভাষা সৈনিক পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের মাঝে চিত্রাংকন, আবৃত্তি, রচনা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং দেয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৯ দিনব্যাপী বই মেলার উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুর শহীদ স্মৃতিস্তম্ভের সুরক্ষার ব্যবস্থা করা হোক ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads