ads

শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বসলো ২৫তম স্প্যান : পদ্মা সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান

খবর টি পড়েছেন : ২৩৬
বসলো ২৫তম স্প্যান : পদ্মা সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মুন্সীগঞ্জ : শরীয়তপুরের জাজিরা প্রান্তে শুক্রবার পদ্মা সেতুর ২৫তম স্প্যান বসানো হয়েছে। দুপুর তিনটার দিকে সেতুর ২৯ ও ৩০ নম্বর পিলারের ওপর ‘৫-ই’ নামে এ স্প্যানটি বসানো হয়। এতে সেতুর ৩ হাজার ৭’শ ৫০ মিটার অর্থাৎ পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। এর আগে ১১ ফেব্রুয়ারি সেতুর ২৪তম স্প্যান বসানো হয়। সকাল ৯ টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কন্সট্রাক্শন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যান নিয়ে সেতুর নির্ধারিত পিলারের উদ্দেশ্যে রওনা দেয় ভাসমান ক্রেন তিয়ান-ই।
পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ভাসমান ক্রেন তিয়ান-ই সকাল সাড়ে ১০টার দিকে ‘৫-ই’ স্প্যান নিয়ে নির্ধারিত পিলারের কাছে পৌছায়। এরপর সংশ্লিষ্ট প্রকৌশলীরা স্প্যান বসানোর কর্মযজ্ঞ শুরু করে। কয়েক ঘন্টার প্রচেষ্টা চালিয়ে দুপুর ৩টার দিকে স্প্যানটি বসাতে সক্ষম হন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

Shamol Bangla Ads

প্রকৌশলী সূত্রে জানা যায়, পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়া এসেছে ৩৫টি স্প্যান। বাকি স্প্যানগুলো মার্চের মধ্যেই দেশে চলে আসবে। সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ২৫টি স্প্যান স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে, যার দৈর্ঘ্য ৩ হাজার ৭’শ ৫০ মিটার। এ সিডিউল মেনে স্প্যান বসাতে পারলে আগামী বছরের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়ে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর… পরবর্তী সংবাদ ‘বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে কাজ করছে সরকার’

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads