ads

শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল দুই কিশোরের

খবর টি পড়েছেন : ২১৭
নকলায় মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল দুই কিশোরের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় মোটর সাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিয়েছে দুই স্কুলছাত্র কিশোরের প্রাণ। ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা এলাকায় একটি ট্রাকের সাথে সংঘর্ষে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে দক্ষিণ বারমাইসা এলাকার সেলিম মিয়ার ছেলে ও মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতনের ৮ম শ্রেণির শিক্ষার্থী হামিদুল (১৫) এবং পার্শ্ববর্তী হাসনখিলা নয়াপাড়া এলাকার আবদুল হাকিমের ছেলে ও লয়খা নব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মারুফ হোসেন (১৪)। ওই ঘটনায় ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০১৩৪) ও হেলপার ফরহাদ (৩০) কে পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বারমাইসা গ্রামের হামিদুল তার বাবার মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে খালার বাড়িতে বেড়াতে আসা মারুফ হোসেনকে ডেকে নিয়ে যায়। পরে দুজন মোটরসাইকেলে বেড়াতে বের হলেও সাইডস্ট্যান্ড তুলতে ভুলে যায় হামিদুল। ওই অবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে থাকলে বারমাইসা বাজারের আগে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে স্ট্যান্ড না তোলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আরোহী মারুফ। আর চালক হামিদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। স্থানীয়রা জানায়, হামিদুল বয়সে ছোট হলেও সবসময়ই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতো।
এদিকে নিহতদের পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বলে জানিয়েছে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ পরবর্তী সংবাদ শেরপুরে ৯ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads