ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শেরআলী গাজী (রঃ)’র মাজার প্রাঙ্গনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ২১০
শেরপুরে শেরআলী গাজী (রঃ)’র মাজার প্রাঙ্গনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তালাত মাহমুদ (বিশেষ প্রতিনিধি) ॥ ষোড়শ শতাব্দীর শেরপুর পরগনার শেষ স্বাধীন মুসলিম শাসক শেরআলী গাজী (রঃ) এর গাজীরখামার ইউনিয়নের গিদ্দাপাড়ায় অবস্থিত মাজার শরীফে বার্ষিক ওরস মোবারকের ৫ম দিনে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে গাজীরখামার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কবি সংঘ বাংলাদেশ-এর সভাপতি কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ ও গাজীরখামার ইউনিয়নের চেয়ারম্যান আওলাদুল ইসলাম আওলাদ।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান বাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওরশ মেলার ইজারাদার আঃ জলিল সরকার, শেরপুর সদর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ, নূরুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, যে সাধক সিদ্ধ পুরুষের নামানুসারে শেরপুর জেলার নামকরণ হয়েছে সেই শেরআলী গাজীর জীবনের অনেক গুরুত্বপূর্ণ অজানা ঘটনা তুলে ধরে অতিথি ড. আবদুল আলীম তালুকদার ও কবি-সাংবাদিক-কলামিষ্ট তালাত মাহমুদ শেরআলী গাজী (রঃ) এর মাজারকে প্রকৃত ইসলাম চর্চার প্রাণকেন্দ্রে পরিণত করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে গভীর রাত পর্যন্ত কয়েক হাজার ভক্ত অনুরক্তের উপস্থিতিতে আধ্যাত্মিক, দেহতত্ব ও মারেফতি গানের আসর চলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে হারিয়াকোনা ব্যাপটিস্ট মন্ডলীর ৭৫ বছর পূর্তি উদযাপন পরবর্তী সংবাদ বাঁশের সাঁকোই ১৫ গ্রামের মানুষের ভরসা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads