স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিভিন্ন জাতিসত্তার ভাষা সংরক্ষণ, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং নিজস্ব ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ও উন্মুক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর আয়োজিত ওই মানববন্ধনে গারো, কোচ, হাজং, বর্মন, হদি সম্প্রদায়সহ বিভিন্ন জাতিসত্তার ব্যক্তিবর্গ অংশ নেন।

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)’র প্রোগ্রাম অফিসার ইমতিয়াজ চৌধুরী শৈবাল। জনউদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুলের সঞ্চালনায় মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিবশঙ্কর কারুয়া শিবু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শফিক ইবনে মাসুম, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার, সাংবাদিক রফিক মজিদ, সদর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মিন্টু চন্দ্র বিশ্বাস, আইইডির ফেলো সুমন্ত বর্মন, জেলা যুব রেড ক্রিসেন্টের প্রধান ইউসুফ আলী রবিন, শুভ হাজং, দেবাশীষ কোচ, সুস্মিতা শীল,মলিন দে, মানিক পাল, শুভংকর সাহা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বিভিন্ন জাতিসত্তার নিজস্ব ভাষা সংরক্ষণে দ্রুত পাঠ্যপুস্তক প্রণয়নসহ নিজ নিজ ভাষার শিক্ষক নিয়োগে সরকারকে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
























