ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির মুকুটে আরও একটি পালক

খবর টি পড়েছেন : ৪৪৯
মেসির মুকুটে আরও একটি পালক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দি ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন তিনি। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ওই পুরস্কার জিতে রেকর্ড গড়লেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়ার মেসি।
তবে পুরস্কারটি একা বগলদাবা করতে পারেননি মেসি। তাতে ভাগ বসিয়েছেন ব্রিটেনের ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন। অ্যাওয়ার্ডের ২০ বছরের ইতিহাসে এই প্রথম যুগ্মভাবে পুরস্কারটি জিতলেন কোনো ২ অ্যাথলেট। লরিয়াস একাডেমির সদস্য সাবেক কিংবদন্তি ক্রীড়াবিদদের ভোটে যৌথভাবে প্রথম হন মেসি ও হ্যামিল্টন। এ পুরস্কার জয়ের দৌড়ে মার্কিন গলফার টাইগার উডস এবং স্প্যানিশ টেনিস মহাতারকা রাফায়েল নাদালকে পেছনে ফেলেছেন তারা।

Shamol Bangla Ads

বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোনা বাইলস। বিশ্বসেরা দল নির্বাচিত হয়েছে ২০১৯ বিশ্বকাপজয়ী দক্ষিণ আফ্রিকা রাগবি টিম। আর গেল ২০ বছরে সেরা ক্রীড়া মুহূর্তের পুরস্কার শোকেসে ভরেছেন শচীন টেন্ডুলকার। ছুটিতে থাকায় জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিলেন না মেসি। তবে সবার উদ্দেশে ভিডিওবার্তা দিয়েছেন তিনি। তাতে ছোট ম্যাজিসিয়ান বলেছেন, কোনো দলীয় খেলা থেকে প্রথম ব্যক্তি হিসেবে ওই পুরস্কার জেতায় আমি গর্বিত।

তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০২৩ সাল থেকে নতুন টুর্নামেন্ট আয়োজন করবে আইসিসি পরবর্তী সংবাদ ভারতের আহমেদাবাদে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন ট্রাম্প

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads