ads

রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চীনের মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে মাঠে নামল বার্সেলোনা

খবর টি পড়েছেন : ২১৪
চীনের মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে মাঠে নামল বার্সেলোনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়েছে খেলার মাঠেই। মারাত্মক ওই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এর মধ্যেই বাতিল হয়েছে নানা ধরনের টুর্নামেন্ট। ১৫ ফেব্রুয়ারী শনিবার রাতে চীনের মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে মাঠে নামে বার্সেলোনা। ‘শক্ত থাকো, পাশেই আছি’ ব্যানার নিয়ে নেমেছেন লিওনেল মেসিরা।

Shamol Bangla Ads

এদিন নিজেদের মাঠে গেতাফের মুখোমুখি হয় বার্সা। প্রথমার্ধে গেতাফের একটি গোল বাতিল হয় ভিএআরে। ২৩ মিনিটের মাথায় কর্নার থেকে উড়ে আসা বলে গেতাফে খেলোয়াড়ের হেডে বার্সার জালেই প্রায় ঢুকে যাচ্ছিল। গোলরক্ষক স্টেগেন অবিশ্বাস্য দক্ষতায় কোনোমতে সে বলকে ফেরালেও ফিরতি বল পেয়ে যান অ্যালান নিয়োম। আলতো শটে বল জালে পাঠিয়ে গোলোৎসবে মাতেন গেতাফে। কিন্তু ভিএআরে দেখা যায়, বলটি জালে জড়ানোর আগে বার্সা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির মুখে আঘাত করেছিলেন অ্যালান। গোলটা বাতিল করে দেয় রেফরি।

৩৩ মিনিটে বার্সার প্রথম গোলটি আঁতোয়ান গ্রিজমান। মেসির বুদ্ধিদীপ্ত পাসে বল লুফে নিয়ে ফরাসি ফরোয়ার্ড সহজেই পরাস্ত করেন গেতাফে গোলরক্ষককে। ১-০ তে লিড নেয় বার্সা। লিড নেয়া ৭ মিনিট পরেই দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান সার্জি রবার্তো। বক্সের বাঁ প্রান্ত থেকে জোরাল শটে করেন সার্জি রবার্তো। যা ছুঁতে ব্যর্থ হন গেফাতে গোলরক্ষক।

Shamol Bangla Ads

দ্বিতীয়ার্ধে দুই পক্ষই বেশ কিছু সুযোগ পেলেও আর কোনো গোলের দেখা মেলেনি। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে অল্পের জন্য গোল পাননি মেসি। বাঁ প্রান্ত দিয়ে ঢুকে তার বাঁকানো শট গোলপোস্টে ইঞ্চি দূরত্ব দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। গেতাফেও বিরতির পর ভালো কিছু সুযোগ পেয়েছে। ৬৬ মিনিটে এমন এক সুযোগ থেকেই দুর্দান্ত ভলিতে গোল করেন বদলি নামা আনহেল রদ্রিগেজ। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এ জয়ে ২৪ ম্যাচে বার্সার সংগ্রহ দাঁড়াল ৫২ পয়েন্ট। ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছে রিয়াল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুজিববর্ষে এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ সূচি চূড়ান্ত পরবর্তী সংবাদ মাহমুদউল্লাহকে বাদ দিয়ে টেস্ট দল ঘোষণা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads