ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ বিজয়ীদের বরণ করে নিতে প্রস্তুত বিসিবি

খবর টি পড়েছেন : ১৬৯
বিশ্বকাপ বিজয়ীদের বরণ করে নিতে প্রস্তুত বিসিবি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অনলাইন ডেস্ক ॥ ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আকবর আলীদের ওই অর্জনে গর্বিত গোটা জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলেই দিলেন, এ বিজয় মুজিব বর্ষের সেরা উপহার। স্বপ্নের সেই সোনালী ট্রফি নিয়ে আর মাত্র কয়েক ঘণ্টা পরই বাংলাদেশের মাটিতে পা রাখবে বিশ্ব চ্যাম্পিয়নরা। পুরো দল আসবে ১২ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। তাদের বরণ করতে আয়োজনের কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিমান বন্দর থেকেই সেই প্রস্তুতি সেরে রেখেছে বিসিবি। চ্যাম্পিয়ন দলকে বহন করা বিমানটি মাটি ছোঁয়ার পর অল্প পরিসরে সংবর্ধনার ব্যবস্থা রাখা হয়েছে। ওয়াটার স্যালুটের মাধ্যমে প্রথম অভ্যর্থনা জানানো হবে পুরো দলকে। ওয়াটার স্যালুটে অবতরণ করা বিমানের দুই পাশ থেকে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে ছিটানো হবে পানি।

Shamol Bangla Ads

বিমানবন্দরে কোন এয়ারলাইন্স ও বিমানের প্রথম এবং শেষ যাত্রায় কিংবা বিমানের কোনও কর্মকর্তার অবসরের সময় দেওয়া হয় বিশেষ এই স্যালুট। তবে দেশের ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটতে চলেছে।

ওয়াটার স্যালুটের পর বিমানবন্দরে অপেক্ষায় থাকা বিসিবি সভাপতিসহ অন্যান্য বোর্ড পরিচালকদের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা দেওয়া হবে ক্রিকেটারদের। সে সময় উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। এরপর বিমানবন্দরেই কাটা হবে কেক। এই পর্ব শেষ করে বিমাবন্দর থেকে সোজা বিসিবিতে যাবেন আকবররা। এরই মধ্যে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের বরণ করে নিতে সাজ সাজ রব মিরপুর হোম অব ক্রিকেটে। শেরে বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে আকবর আলীদের ছবি দিয়ে বানানো বড় ব্যানার। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লেখা এই ব্যানারে দেখা যাচ্ছে আকবর আলীদের ট্রফি হাতে উল্লাসের মূহূর্ত। মঙ্গলবার সকালে এই ব্যানারগুলো টানানো হয়েছে। এছাড়া স্টেডিয়ামের সামনের অংশ মরিচ বাতিতে সাজানো হয়েছে।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমে বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দল বুধবার বিকাল ৫ টার দিকে এসে পৌঁছাবে। ওভাবেই পরিকল্পনা করা হচ্ছে, যেহেতু অনেকদিন ধরে ছেলেগুলো দেশের বাইরে ছিল, তো সবকিছু বিবেচনা করে আমরা যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে কিছু ব্যবস্থা করেছি। বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়ে বোর্ডে নিয়ে আসার পর, যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের কাছে পাঠানো হবে।’

উল্লেখ্য, চারবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।দেশবাসীকে আনন্দে ভাসানোর পুরস্কার হিসেবে আকবর-রাকিবুলদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে গণসংবর্ধনা। ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন, গৌরব বয়ে আনা খেলোয়াড়দের আর কী পুরস্কার দেওয়া হবে, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর জানাবেন নাজমুল হাসান। সোমবার এমনটাই জানিয়েছিলেন বিসিবি প্রধান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অর্ধ যুগ পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ ভারত পরবর্তী সংবাদ চ্যাম্পিয়নদের জন্য ‘চ্যাম্পিয়ন বাস’

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads