ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও দিল্লির মসনদে কেজরিওয়াল

খবর টি পড়েছেন : ১৭০
আবারও দিল্লির মসনদে কেজরিওয়াল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আম আদমি পার্টি আবারও দিল্লি দখল করল। কেজরিওয়ালের দল এখন পর্যন্ত ৫৭ আসনে জয়ী হওয়ার খবর পাওয়া গেছে। বিজেপির দখলে আছে বাকি ১৩ আসন। প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্য দলগুলো কোনো আসনেই জয়লাভ করতে পারেনি। খবর আনন্দবাজার পত্রিকার।
এ নিয়ে তৃতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী হয়েছে আম আদমি পার্টি। মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিল কেজরিওয়ালের দল। বেলা যত গড়িয়েছে ভোটের ব্যবধানও তত বাড়তে শুরু করে। ভোটে বিশাল ব্যবধানে এগিয়ে থাকার খবর প্রকাশ হতেই দলীয় কার্যালয়ে ভিড় করতে শুরু করেছেন উচ্ছ্বসিত দলীয় কর্মী ও সমর্থকরা।
ভোটের পর সব বুথফেরত সমীক্ষার ফলই এটি নিশ্চিত করেছে যে, এবারও জয়ী হয়ে ক্ষমতায় আসছে আম আদমি পার্টি (আপ)। এবারও আপ কাঙ্ক্ষিত আসনে জয়ী হওয়ায় হ্যাটট্রিক করছেন অরবিন্দ কেজরিওয়াল।

Shamol Bangla Ads

মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার কথা। ২১টি গণনাকেন্দ্রে ভোটগণনা হচ্ছে। গত শনিবার বিধানসভার ভোট অনুষ্ঠিত হয়। ভোট পড়েছে ৬২ দশমিক ৫৯ শতাংশ। ভোট শেষ হওয়ার পর দেশটির অন্তত চারটি গণমাধ্যম তাদের বুথফেরত জরিপের ফল প্রকাশ করে। সব জরিপেই ৭০ আসনের দিল্লি বিধানসভার ৫০টিরও বেশি আসনে জয় নিয়ে ফের আম আদমি পার্টির ক্ষমতায় ফেরার আভাস দেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৪ ফেব্রুয়ারী ভারত সফরে আসছেন ট্রাম্প পরবর্তী সংবাদ করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১১০৭, আক্রান্ত ৪৪ হাজার…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads