ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৪ ফেব্রুয়ারী ভারত সফরে আসছেন ট্রাম্প

খবর টি পড়েছেন : ১৯৮
২৪ ফেব্রুয়ারী ভারত সফরে আসছেন ট্রাম্প
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদিনের সফরে ২৪ ফেব্রুয়ারী ভারত যাচ্ছেন। ওই ২ দিন নয়াদিল্লী ও আহমেদাবাদে অবস্থান করবেন তিনি। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার হোয়াইট হাউস থেকে ট্রাম্পের ভারত সফরের ওই তথ্য জানানো হয়।
ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা প্রেসিডেন্ট থাকার সময় ২০১০ ও ২০১৫ সালে ভারত সফর করেন।

Shamol Bangla Ads

কৌশলগত দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করতে এবং মার্কিন ও ভারতীয় জনগণের মধ্যে শক্তিশালী ও টেকসই বন্ধনকে আরও উজ্জ্বল করতে প্রেসিডেন্ট ট্রাম্প দুদিনের সফরে ভারত যাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের তথ্যসচিব স্টেফানি গ্রিশাম।
তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এ দুদিন তাঁরা ভারতে অবস্থান করবেন।
স্টেফানি গ্রিশাম জানান, ওই সফর ঘিরে সপ্তাহজুড়ে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নয়াদিল্লি ও আহমেদাবাদে ভ্রমণ করবেন। আহমেদাবাদ হচ্ছে নরেন্দ্র মোদির জন্মস্থান গুজরাটের একটি শহর। মহাত্মা গান্ধীর জীবন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ শহর।

ট্রাম্পের সঙ্গে মোদি গণমাধ্যমের সামনে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতার সম্ভাবনা নাকচ করে দেন। মোদি বলেন, ২ দেশই (ভারত ও পাকিস্তান) এ নিয়ে আলোচনা করতে পারে এবং দ্বিপক্ষীয় সব ইস্যু সমাধান করতে পারে। তিনি বলেন, ‘আমরা তৃতীয় কোনো দেশকে ঝামেলায় ফেলতে চাই না।’ ভারতে সফর হতে যাচ্ছে ট্রাম্পের এ বছরের দ্বিতীয় বিদেশ সফর। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে এ বছর তিনি দুদিনের সফরে সুইজারল্যান্ডের দাভোসে যান।

Shamol Bangla Ads

ট্রাম্পের ওই সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে যুক্তরাষ্ট্র-ভারত স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরামের প্রেসিডেন্ট মুকেশ আঘি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এ অঞ্চলে একটি বার্তা দেওয়া জরুরী যে, ভারত একটি উল্লেখযোগ্য অংশীদার এবং প্রেসিডেন্ট এর মূল্য দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনাভাইরাস : আক্রান্ত হওয়ার ঝুঁকিতে বিশ্বের ৬০ ভাগ… পরবর্তী সংবাদ আবারও দিল্লির মসনদে কেজরিওয়াল

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads