ads

শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মুজিববর্ষ উদযাপনে সমাবেশ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৩৪
শ্রীবরদীতে মুজিববর্ষ উদযাপনে সমাবেশ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ মুজিববর্ষ উদযাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রাক্তন ছাত্রলীগ ফোরামের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা কেমন আছি, কেমন থাকতে চাই’ এ শ্লোগানকে সামনে রেখে ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের পশ্চিম বাজারের প্রাক্তন ছাত্রলীগ ফোরামের অফিস কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ।

Shamol Bangla Ads

সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল আলম রিপনের সঞ্চালনায় সমাবেশে ছাত্রলীগে থাকাকালীন সময়ে নিজেদের অবস্থান কি ছিল, এখন কোথায়, বর্তমান আওয়ামী লীগের রাজনীতির হালচাল, আগামি দিনে কি করা প্রয়োজন ও মুজিববর্ষ উদযাপনের পরামর্শসহ নানা বিষয় তুলে ধরে সমাবেশে বর্তমানে যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বক্তব্য দেন মহসীনউল বারী রুমী, আব্দুল্লাহ আল ফারুক ডিউন, ইফতেখার কাফী জুবেরী, এমএ আব্দুল মতিন, বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, আলমগীর হোসেন, জেলা পরিষদ সদস্য আল আমিন, মাহবুবুল আলম জয়ন্ত, আমান উল্লাহ, রফিকুল ইসলাম ইসলাম রফিক, এমএ জলিল, মোয়াজ্জেম হোসেন, আহসানউল্লাহ, রুস্তুম আলী, আব্দুর রেজ্জাক, সাইফুল ইসলাম, সবুজ মিয়া, আবুল কাশেম তোতা প্রমূখ। সমাবেশে নিজেদের নানা সুবিধা ও কার্যক্রম থেকে বঞ্চিত উল্লেখ করে প্রাক্তন ছাত্রলীগ ফোরাম তথা আওয়ামী লীগের রাজনীতি আরো গতিশীল ও শক্তিশালী করার আহবান জানান বক্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এইচকে রুমান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়… পরবর্তী সংবাদ শেরপুরে কামারেরচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads