ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৮ নং ওয়ার্ড

খবর টি পড়েছেন : ৪২৩
শেরপুরে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৮ নং ওয়ার্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার গৌরবের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মেয়র গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ওঠেছে ৮ নং ওয়ার্ড একাদশ। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ৮ নং ওয়ার্ড একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে ২নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে। উভয় দলের আক্রমণভাগের খেলোয়াড়রা একাধিক সুযোগ নষ্ট করায় নির্ধারিত সময় পর্যন্ত খেলাটি গোলশূন্য অমিমাংসিতভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে ৮নং ওয়ার্ড ৩-২ গোলে জয়লাভ করে। ২নং ওয়ার্ডের পক্ষে ৩জন ও ৮ নং ওয়ার্ডের পক্ষে ৪ জন আফ্রিকান খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এর আগে বুধবার প্রথম সেমিফাইনালে ৫ নং ওয়ার্ড একাদশ ১-০ গোলে ৬ নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামী ১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ৮ নং ওয়ার্ড একাদশ বনাম ৫ নং ওয়ার্ড একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, টুর্নামেন্ট উপ-কমিটির আহবায়ক কাউন্সিলর বাদশা মিয়া, প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ ও নাজমা বেগম, কাউন্সিলর হাবিবুর রহমান, মোঃ রানা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারি, জেলা ক্রীড়া সংস্থা ও ডিএফএ’র কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার গৌরবের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার অংশ হিসেবে মেয়র গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২০ আয়োজন করা হয়। এতে পৌরসভার ৯টি ওয়ার্ড দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করে।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শাহরিয়া ফাযিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে… পরবর্তী সংবাদ শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads