ads

সোমবার , ২০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির দুর্দান্ত গোলে শীর্ষে ফিরলো বার্সা

খবর টি পড়েছেন : ২০৩
মেসির দুর্দান্ত গোলে শীর্ষে ফিরলো বার্সা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ স্প্যানিশ লা লিগে লিওনেল মেসির দুর্দান্ত গোলে গ্রানাদাকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। আর ওই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে বার্সা। ১৯ জানুয়ারী রবিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে দলের প্রাণভোমরা মেসির দুর্দান্ত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা মেসি দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন। এ নিয়ে লা লিগায় মেসির মোট গোল সর্বোচ্চ ১৪টি। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ১৭টি।
লিগে ২০ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৪৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রয়েছে জিদানের রিয়াল মাদ্রিদ।

Shamol Bangla Ads

জানা যায়, ৮৩ শতাংশ সময় বল দখলে রেখে আক্রমণের ঝড় বইয়ে দেয় তারা। তাই স্কোরলাইনে ব্যবধানটা বড় না হলেও নতুন কোচ কিকে সেতিয়েনের অধীনে দলটির শুরুটা যে দারুণ আশাব্যঞ্জক হলো, তা বলাই যায়।

প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে কোনো দল গোল করতে পারেনি। তবে বিরতি থেকে ফিরে এসে প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রাখে বার্সেলোনা। কিন্তু আক্রমণের শেষভাগে বারবার গুলিয়ে ফেলছিল শিরোপাধারীরা।

Shamol Bangla Ads

খেলার ধারার বিপরীতে ৬৬তম মিনিটে গোল খেতে বসেছিল তারা। ডি-বক্সের বাইরে থেকে ইয়ান এতেকির নিচু শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়। এদিকে, মেসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার সানচেস।

দুর্দান্ত গোছালো আক্রমণে ৭৬তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। গ্রিজমানকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। গ্রিজমানের পাস পেয়ে ব্যাকহিল করেন ভিদাল। প্রথম ছোঁয়ায় ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

৮৪তম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন গ্রিজমান। কিন্তু পাশের জালে মেরে হতাশ করেন ফরাসি ফরোয়ার্ড।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে বাংলাদেশ পরবর্তী সংবাদ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শেখ হাসিনা স্টেডিয়াম, নির্মাণে ব্যয়…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads