ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ২০ জানুয়ারি সোমবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ওই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন ও বিএমএ’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনি, সাবেক সহ-সভাপতি অজয় কুমার চক্রবর্তী জয় প্রমুখ।এর আগে ছাত্রলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা ও নৌকা প্রতীক উপহার দেওয়া হয়। এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়। পরে স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
























