ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাখাইনে চীনের বিশাল বিনিয়োগ চুক্তি

খবর টি পড়েছেন : ২৩৭
রাখাইনে চীনের বিশাল বিনিয়োগ চুক্তি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক মহল সোচ্চার হলেও মিয়ানমারের পক্ষে শক্ত অবস্থান নিয়ে রাখাইনে গভীর সমুদ্রবন্দর ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ কয়েক শ’ কোটি ডলার প্রকল্পের চুক্তি সই করেছে চীন।এমন এক সময় চীন বিনিয়োগ চুক্তিগুলো করল যখন আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু হয়েছে।
খবর রয়টার্সের।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মিয়ানমার সফরে উভয় দেশ ৩৩টি চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার উভয় দেশ অবকাঠামোগত প্রকল্প গতিশীল করতে এসব চুক্তি স্বাক্ষর করে।১৯ বছরের মধ্যে প্রথম কোনও চীনা প্রেসিডেন্ট হিসেবে মিয়ানমার সফর করলেন জিন পিং। চীনা প্রেসিডেন্টের এই সফরকে চীনের গ্লোবাল বেল্ট ও রোড উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

গত শুক্রবার মিয়ানমারে অভ্যর্থনা অনুষ্ঠানে সু চি চীনকে আন্তর্জাতিক বিষয়াবলি ও বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মহান দেশ হিসেবে উল্লেখ করেন।মিয়ানমারে মূল নেত্রী অং সান সু চি ও চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। বিলিয়ন ডলার মূল্যের চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন দ্রুত করতে সম্মত হয়েছেন।এসব চুক্তির মধ্যে রয়েছে চীন থেকে ভারত মহাসাগর পর্যন্ত রেল নেটওয়ার্ক গড়ে তোলা, সহিংসতাকবলিত রাখাইনে গভীর সমুদ্রবন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইরানের সঙ্গে বন্ধুত্বের ৭০ বছর পূর্তি পালন করবে… পরবর্তী সংবাদ লেবাননে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৪০০

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads