ads

সোমবার , ২০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লেবাননে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৪০০

খবর টি পড়েছেন : ১৪৭
লেবাননে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৪০০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রায় ৪০০ লোক আহত হয়েছে। শনিবাৃর রাতে ওই সংঘর্ষ ঘটে। গত ৩ মাস ধরে লেবাননে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। গত বছরের শেষ দিকে বিক্ষোভের মুখে পদত্যাগ করে হারিরি সরকার। দায়িত্ব নেওয়া নতুন সরকার এখনো অর্থনৈতিক সংস্কারের কোনো পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি। ইতোমধ্যে লেবাননি মুদ্রা পাউন্ডের মান অর্ধেকে নেমে এসেছে, ব্যাংক ব্যবস্থায় রীতিমতো ধস নেমেছে।

Shamol Bangla Ads

শনিবার বিক্ষোভকারীরা ‘ক্ষোভের’ সপ্তাহ পালনের ডাক দিয়েছিল। তারা পার্লামেন্টের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় মুখ ঢাকা কিছু বিক্ষোভকারী দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। বিক্ষোভকারীদের কিছু অংশ ট্রাফিক চিহ্ন আঁকা খুটি দিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙ্গারও চেষ্টা করে।
এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সংঘর্ষে আহতের সংখ্যা আগের সব সংখ্যাকে ছাড়িয়ে গেছে। আহত অন্তত ৩৭৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেডক্রস ও সিভিল ডিফেন্স।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাখাইনে চীনের বিশাল বিনিয়োগ চুক্তি পরবর্তী সংবাদ রহস্যজনক ভাইরাস আতঙ্কে চীন

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads