ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইরানের সঙ্গে বন্ধুত্বের ৭০ বছর পূর্তি পালন করবে ভারত

খবর টি পড়েছেন : ২৭৬
ইরানের সঙ্গে বন্ধুত্বের ৭০ বছর পূর্তি পালন করবে ভারত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল সোলাইমানিকে হত্যার কারণে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চড়ম উত্তেজনা বিরাজ করছে। ওই উত্তেজনা উপেক্ষা করে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উৎসবের আয়োজন করতে যাচ্ছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সম্ভাব্য উৎসব আয়োজনের জন্য শুক্রবার রাইসিনা সংলাপের শেষ দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

Shamol Bangla Ads

খবরে বলা হয়েছে, বৈঠকে ২ দেশের যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভারত-ইরান সম্পর্কের ৭০ বছরপূর্তি উদ্‌যাপন করার সিদ্ধান্ত হয়েছে। ওই ব্যাপারে বিবৃতিও প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেন, চলতি বছর দিল্লি-তেহরান কূটনৈতিক সম্পর্কে ৭০ বছরে পা দেবে। সে উপলক্ষে বৈঠকে দুই দেশের মন্ত্রীসহ সংশ্লিষ্টরা একটি রূপরেখা তৈরি করেছে। কী কী কর্মসূচি নেয়া হবে তা তালিকাভুক্ত করা শুরু হয়েছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে।
সূত্র- আনন্দবাজার পত্রিকা।।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০১৯ সালে জাপানে আত্মহত্যাকারীর সংখ্যা ১৯,৯৫৯ পরবর্তী সংবাদ রাখাইনে চীনের বিশাল বিনিয়োগ চুক্তি

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads