ads

মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

খবর টি পড়েছেন : ২১৪
শেরপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মহাসমাবেশ ও জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে মুজিব বর্ষ উপলক্ষে ২৪তম বিসিএস ফোরামের উদ্যোগে জেলা পুলিশ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহায়তায় রাংটিয়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-১ এসএম খোরশেদুল আলম। অনুষ্ঠানের শুরুতেই ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নৃত্য ও ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয়া হয়। এছাড়া ২৪তম বিসিএসের কর্মকর্তাদের জেলা পুলিশের তরফ থেকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয় এবং হতদরিদ্র অসহায় ২ শতাধিক ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মারুফুর রশিদ খান, শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা মৎস্য কর্মকর্তা ইফতেখারুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। ঝিনাইগাতী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জীবন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, কমিউনিটি পুলিশ ফোরামের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও নৃ-গোষ্ঠীর সহস্রাধিক লোক অংশ গ্রহণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এম এ পাবলিক স্কুলের কৃতি ও নবীন… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads