ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ২ লক্ষাধিক শিশুকে

খবর টি পড়েছেন : ২৩০
শেরপুরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ২ লক্ষাধিক শিশুকে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে শেরপুরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আয়োজিত ওই সভায় জানানো হয়, আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় ৬-১১ মাস বয়সী ২২ হাজার ২০১ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৭৯ হাজার ৫৮৫ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ১ হাজার ৭৮৬ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ১ হাজার ৩৫৪ টি স্থায়ী ও ৫টি ভ্রাম্যমাণ কেন্দ্রসহ মোট ১ হাজার ৩৫১টি কেন্দ্রে ওই ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ২ হাজার ৭০২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন। ওইসময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মুজিব দিবস পালনে প্রস্তুতি সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads