ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার শীতাতপনিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধন

খবর টি পড়েছেন : ৫৩৫
শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার শীতাতপনিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিলাসবহুল শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস চালু করা হয়েছে। ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা কালেক্টরেট অঙ্গনে ঢাকা-শেরপুর রুটের ওই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
বাস সার্ভিস উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনূর বেগম বিদ্যুৎ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ডিএসএ নেতা জাকির হোসেন বাবুল, খোরশেদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, বাসটি শহরের রঘুনাথবাজার এলাকার সম্পদ প্লাজা সংলগ্ন কাউন্টার থেকে প্রতিদিন সকাল ৫টা ১০ মিনিটে রাজধানী ঢাকার গুলিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। বিলাসবহুল ৩৬ সিটের ওই এসি বাসটির ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুজিববর্ষের ক্ষণগণনা এবং স্থানীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে… পরবর্তী সংবাদ এবারও ঢাকা থেকে পাবলিক বাসে নির্বাচনী এলাকায় যাতায়াত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads