ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেতো ॥ নকলায় মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ৬৬৩
বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেতো ॥ নকলায় মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আজকে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। তিনি ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক- শিক্ষার্থী, মসজিদের ইমাম ও আলেমদের এক সমাবেশে ওই মন্তব্য করেন। তিনি বলেন, ২০০১ সালে ষড়যন্ত্র করে যদি আওয়ামী লীগকে পরাজিত করা না হতো তাহলেও দেশ আজ অন্যরকম হতো। যে মা জন্ম দেয় সে সন্তানের ভাল চায়, আর সৎ মা মুখে আদর করে পিছনে চিমটি কাটে। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। তার মেয়ে শেখ হাসিনা গত ১০ বছরে তিনি দেশের চেহারা পাল্টে দিয়েছেন। এ হলো আসল মায়ের চেহারা। আর যারা এতিমের টাকা চুরি করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে তারা হতাই (সৎ মা) মা।

Shamol Bangla Ads

বিএনপির কঠোর সমালোচনায় মুখর মতিয়া চৌধুরী জিয়াকে পাকিস্তানের এজেন্ট উল্লেখ করে বলেন, অবৈধ প্রেসিডেন্ট জিয়া প্রধানমন্ত্রী বানিয়েছিল শাহ আজিজকে। যিনি মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘে গিয়ে পাকিস্তানের পক্ষে সাক্ষী দিয়েছিল। জিয়া সংবিধানের চার মূলনীতি মুছে ফেলে, জয়বাংলা বাদ দিয়ে, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বাদ দিয়ে বিএনপি নামে পার্টি করল। যার অর্থ ‘বাংলাদেশ নাও পাকিস্তান।’ অর্থাৎ বাংলাদেশ এককালে ছিল, এখন পাকিস্তান। এসব করে পাকিস্তানী প্রভুদের জানিয়ে দিয়েছিল আমি তোমাদের কাজ করছি।
সাবেক কৃষিমন্ত্রী বলেন, জিয়ার বাবা-মা’র কবর পাকিস্তানে। কাজেই যাদের পিতৃপুরুষ, ভিটে-মাটি সব পাকিস্তানে তারা পরে পাওয়া চৌদ্দআনা। তাই দেশটাকে তারা পাকিস্তানের গোলাম বানানোর চেষ্টা করেছিল। এসব সত্য ঘটনা বালিশে মাথা দিয়ে চিন্তা করার জন্য উপস্থিত জনগনের প্রতি আহবান জানান তিনি।
এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৬০টি মসজিদে ১০ হাজার করে টাকা, ব্যক্তিগত তহবিল থেকে মাধ্যমিক ও দাখিলের ‘টপটেন’ ৪৭৬জন শিক্ষার্থীকে ব্যক্তিগত তহবিল থেকে দুধ খাওয়ার জন্য ৫শ করে টাকা, প্রাথমিক ও এবতেদায়ীর ‘টপটেন’ শিক্ষার্থী ও হতদরিদ্রদের মধ্যে নিজস্ব তহবিলের ৩ হাজার কম্বল বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বিতরণকালে অন্যান্যের মধ্যে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ খালেদা জিয়ার মামলা লড়বেন ড. কামাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads