ads

বুধবার , ১ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বই বিতরণ উৎসব

খবর টি পড়েছেন : ১৮৭
শ্রীবরদীতে বই বিতরণ উৎসব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘আমরা শুধু ভাল ছাত্র হবো না, ভাল মানুষও হবো’

শ্রীবরদী (শেরপর) প্রতিনিধি ॥ ‘পড়াশোনার পাশাপাশি খেলাধূলাও করতে হবে। আমাদের দেশটাও দেখতে হবে। কারিগরি শিক্ষাসহ আরো নানা বিষয়ে শিক্ষা লাভ করতে হবে। আমরা শুধু ভাল ছাত্র হবো না, ভাল মানুষও হবো।’ সারাদেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতে নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার এসব কথা বলেন। ১ জানুয়ারি বুধবার সকালে পৌর শহরের এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত বই বিতরণ ও বই উৎসব উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

Shamol Bangla Ads

এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা মাধ্যমিক অফিসার মোহাম্মদ রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক বরকত উল্লাহ। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন বইয়ের ঘ্রাণে মুগ্ধ নকলার শিক্ষার্থীরা পরবর্তী সংবাদ শেরপুরের কামারেরচরে বিনামূল্যে বই বিতরণ উৎসব

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads