স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মোবাইল ফোন সেলার এক্সিকিউটিভ এসোসিয়েশনের উদ্যোগে হতদরিদ্র-অসহায় শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে শহরের ভুইয়া প্লাজাসহ শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা মোবাইল ফোন বিক্রেতা সমিতির উপদেষ্টা এমডি জাকির হোসেন রুকু, সভাপতি শফিকুল ইসলাম সোহান, সহ-সভাপতি সোহানুর রহমান শরাফত, সাধারণ সম্পাদক শফিউল্লাহ সেলিম, সহ-সাধারণ সম্পাদক শফিউল্লাহ মিস্টার, বিশিষ্ট ব্যবসায়ী হৃদয় হাসান মিঠুন প্রমুখ।

কম্বল বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিঠুন, রনি, রাজিবুল ইসলাম, আশিক, রুবেল ও মানিক। ওইসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























