ads

বুধবার , ১ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা আবুবকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ উৎসব

খবর টি পড়েছেন : ২৯১
শেরপুরে বীর মুক্তিযোদ্ধা আবুবকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ উৎসব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় শেরপুরের বীর মুক্তিযোদ্ধা আবুবকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে বই উৎসব পালিত হয়েছে। ১ জানুয়ারি বুধবার দুপুরে শহরের মীরগঞ্জস্থ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবীর রুমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বছরের প্রথম দিনেই সারাদেশের সবগুলো বিদ্যালয়ে একযোগে নতুন বই বিতরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা বিশ্বের আর কোথাও নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে বই বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রভাষক ছানোয়ার হোসেন মিনাল, ইউসূফ আলী ফকির ও শাহিনুল ইসলাম। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, তানভীর আহমেদ পাপ্পুসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের আলোচিত ২০; ২০১৯ পরবর্তী সংবাদ শেরপুরে গ্র্যাজুয়েট ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads