ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ

খবর টি পড়েছেন : ২০১
শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে গড়বো’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ২ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মাদকবিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার জেলা পরিষদ কার্যালয়ে অবস্থিত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস কক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রচারণা সপ্তাহের বিস্তারিত কর্মসূচী তুলে ধরেন সহকারী পরিচালক মশিহুর রহমান সোহেল।

Shamol Bangla Ads

তিনি জানান, আগামী ২ জানুয়ারি সকাল ৯টায় জেলা কালেক্টরেট অঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করা হবে। পরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ওইসব কর্মসূচীর উদ্বোধন করা হবে। পরে সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে মতবিনিময়, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাদকবিরোধী কনসার্ট আয়োজন, লিফলেট বিতরণ, ওপেন ডে, স্ব-স্ব অফিস সজ্জিতকরণ কর্মসূচি পালিত হবে। ৩ জানুয়ারি জুমআর নামাজের খুতবার পূর্বে মাদকবিরোধী বয়ান এবং নামাজ শেষে লিফলেট বিতরণ, ৪ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভা ও শপথবাক্য পাঠ, ৫ জানুয়ারি জেলা তথ্য অফিসের সহযোগিতায় বিভিন্ন জনসমাগমস্থলে দামকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন, ৬ জানুয়ারি যানবাহন ও পাবলিক প্লেসে মাদকবিরোধী স্টিকার লাগানো, ৭ জানুয়ারি স্টেকহোল্ডারদের নিয়ে মাদকবিরোধী র‌্যালি আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার, উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিজয় দিবস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৮৭.২১ ভাগ, জিপিএ-৫ ৩৯০৩…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads