ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘুষের টাকাসহ গ্রেফতার হওয়া শ্রীবরদী সাব-রেজিস্টারের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর

খবর টি পড়েছেন : ৪৮৬
ঘুষের টাকাসহ গ্রেফতার হওয়া শ্রীবরদী সাব-রেজিস্টারের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঘুষের টাকাসহ দুদকের হাতে গ্রেফতার হওয়া শেরপুরের শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। ২৯ ডিসেম্বর রবিবার দুপুরে অবকাশকালীন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মুজিবুর রহমান ওই রিমাণ্ড মঞ্জুর করেন। একইসাথে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা দুদক (দুর্নীতি দমন কমিশন) সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল উপ-পরিচালক মোস্তাফজুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমাণ্ড আবেদন করেছিলেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান জীবন শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়ার জামিন নামঞ্জুর ও ২ দিনের রিমাণ্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের এক অভিযানে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে শ্রীবরদী উপজেলার নিজ কার্যালয় হতে ঘুষের নগদ ৯৫ হাজার ৫শ টাকাসহ আটক করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল-এর সহকারী পরিচালক আতিকুল আলম বাদী হয়ে ১৯৪৭ সালের দূনীতি প্রতিরোধ আইনের ১৬১ দন্ডবিধির ৫/২ ধারায় একটি মামলা দায়ের করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১১ পরবর্তী সংবাদ নকলায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads