ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী গারো পাহাড়ের পাদদেশে খ্রিস্টান পল্লীতে বড়দিনের কেক কাটলেন পুলিশ সুপার আজীম

খবর টি পড়েছেন : ২২০
শ্রীবরদী গারো পাহাড়ের পাদদেশে খ্রিস্টান পল্লীতে বড়দিনের কেক কাটলেন পুলিশ সুপার আজীম
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জেলা শহর শেরপুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ভারত সীমান্তঘেঁষা গারো পাহাড়ের হারিয়াকোনা গ্রাম। গ্রামটি শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নে অবস্থিত। ওই গ্রামে বাস করে ১৫০ পরিবার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। এদের অধিকাংশই খেটে খাওয়া হত-দরিদ্র। অনেকেই দিন আনে দিন খায়। বড়দিন এদের কাছে সাধারন দিনের মতই।
এসব জেনেই ২৫ ডিসেম্বর বুধবার প্রথম প্রহরে দুর্গম পাহাড়ী পথে সিএনজিচালিত অটোরিকশা করে হঠাৎ সেই গ্রামে উপস্থিত হলেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। উদ্দেশ্য, খ্রিস্টান সম্প্রদায়ের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া। তার সঙ্গে ছিল বড় আকারের দুইটি কেক। একটি কেকে লেখা রয়েছে ‘বড়দিনের শুভেচ্ছা- অভিনন্দন, জেলা পুলিশ শেরপুর’। অপরটিতে লেখা কমিউনিটি পুলিশ এর পক্ষ থেকে “খ্রিস্টান সম্প্রদায়কে প্রাণঢালা ভালবাসা’।
ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, জেলা ও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও কমিউনিটি পুলিশিং ফোরামের এর নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

Shamol Bangla Ads

হারিয়াকোনা চার্চের সামনে তখন চলছিল বড়দিনের কীর্ত্তন। নানা বয়সী প্রায় দুই- আড়াই শতাধিক খ্রিস্টান ধর্মাবলম্বী সেই কীর্ত্তনে যোগ দিয়েছিল । হঠাৎ পুলিশ সুপারের আসার খবর পেয়ে মুহূর্তের মধ্যে কীর্ত্তন বন্ধ হয়ে গেলো। শিশু, যুবক, কিশোর কিশোরী সবাই তাকে পেয়ে আনন্দে আত্মহারা। আদিবাসী নেতা প্রাঞ্জল সাংমা বললেন, ‘আমরা অভিভূত। এখন পর্যন্ত কোন এসপি আমাদের খোঁজ নেয়নি। আজ আমরা ধন্য’।
পুলিশ সুপারকে শুভেচ্ছা জানাতে এসে হারিয়াকোনা চার্চের প্রধান পুরোহিত এলিও ম্র্রিং বললেন, ‘আমার বয়স ৬৭ বছর। জীবদ্দশার প্রায় ৬৩ বছর আমার মনে আছে। বড়দিনের শুভেচ্ছা জানাতে রাতের প্রথম প্রহরে আমাদের মাঝে কোন এসপি এসেছে আমি তা দেখিনি। দুর্গম পাহাড়ী ও ভীষণ ঠান্ডা উপেক্ষা করে তিনি এসেছেন। আমি বিশ্বাস করতে পারছি না। উনাকে অভিনন্দন জানানোর ভাষা আমার নেই।’
পরে ঠিক রাত ১২টা ১ মিনিটে কেক কেটে বড়দিনের উদ্বোধন করা হয়। উপস্থিত শিশু-কিশোর-কিশোরীরা গেয়ে উঠে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ, ‘হ্যাপি বার্থ ডে টু ইউ, হ্যাপি বার্থ ডে ডিয়ার যিশু, ‘শুভ শুভ জন্মদিন মহান যিশুর জন্মদিন’। ওইসময় হারিয়াকোনা চার্চে নাচে গানে এক মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ সুপার কেক কেটে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও শিশুদের মুখে কেক তুলে দেন।
পুলিশ সুপার কাজ আশরাফুল আজীম বলেন, ‘একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তিনি দেখে যেতে পারেননি। তার কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সে স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। তাই দেশের একজন নাগরিক হিসেবে, সেই সাথে পুলিশের একজন গর্বিত সদস্য হিসেবে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যাতে আনন্দের সাথে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে বড়দিন পালন করতে পারে সেজন্য আমরা পুলিশ বিভাগের পক্ষ থেকে সামান্য উদ্যোগ নিয়েছি। আমরা বড়দিনের প্রথম প্রহরে জেলার ২৯টি গীর্জা ও চার্চে জেলা পুলিশের পক্ষ থেকে কেক কাটার কর্মসূচী পালন করছি। এতে একদিকে সবাই মিলে উৎসবে শরিক হচ্ছি। অন্যদিকে সম্পূর্ণ নিরাপদে, নিশ্চিন্তে খ্রিস্টান সম্প্রদায় বড়দিন পালন করছে। আমাদের লক্ষ্য, মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দারুল আমান মডেল মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ… পরবর্তী সংবাদ শেরপুরে রাজাকার-আলবদরদের তালিকা প্রস্তুত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সাথে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads