স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নানা আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শহরের নিউমার্কেট এলাকায় এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে নিউমার্কেটস্থ বিপ্লবী রবিনিয়োগী সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস।

ইত্তেফাকের শেরপুর জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা প্রদীপ দে কৃষ্ণ, মনোরঞ্জন দে, হারান সাহা, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, আব্দুর রহিম বাদল, জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আসম সোহেল নয়ন, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুমান যুথী, সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, ইত্তেফাকের নকলা প্রতিনিধি হযরত আলী, ঝিনাইগাতী প্রতিনিধি খোরশেদ আলম, এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল, শুভজিৎ নিয়োগী, উজ্জল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক এসএম আবু হান্নান।
পরে প্রধান অতিথি সকলকে নিয়ে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে শুরুতেই ইত্তেফাকের শ্রীবরদী প্রতিনিধি আব্দুল বাতেনের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।























