ads

রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৭ এপ্রিল হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১২, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৭ এপ্রিল শুরু হবে। ওইদিন রাতে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ এপ্রিল রবিবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Shamol Bangla Ads

হজ ফ্লাইট কবে উদ্বোধন হবে- জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, আগামী ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন। সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কীভাবে হাজিদের খেদমত করতে হবে, কীভাবে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হাজিদের ওপর কোনো অন্যায়, অপরাধ, অবিচার সহ্য করা হবে না।

প্রধানমন্ত্রী হজযাত্রীদের ব্যাপারে অত্যন্ত সচেতন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, উনি দু-একদিনের মধ্যে হজ ক্যাম্পে যাবেন, যে ক্যাম্পে হাজিরা এসে উঠবেন। উনি নিজে থেকেই সেখানে যাওয়ার কথা বলেছেন।

Shamol Bangla Ads

জ্বালানি তেলের দামের কারণে হজ ফ্লাইটে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে সরকার আগাম কী পদক্ষেপ নিচ্ছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, হাজিরা আল্লাহর মেহমান। ইনশাআল্লাহ, আল্লাহ সব ব্যবস্থা করবেন। কোনো জটিলতা হবে না।

Need Ads
error: কপি হবে না!