ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হুইপ আতিকের ৬২তম জন্মদিন পালিত

খবর টি পড়েছেন : ২৩১
শেরপুরে হুইপ আতিকের ৬২তম জন্মদিন পালিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

জয়ন্ত দে, শেরপুর ॥ শেরপুরে এবার জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপির ৬২তম জন্মদিন পালিত হয়েছে। নিজে সফরে দেশের বাইরে অবস্থান করলেও ১ ডিসেম্বর রবিবার সকালে হুইপকন্যা ডাঃ শারমিন রহমান অমির মাধ্যমে শুরু হওয়া কেক কাটা অনুষ্ঠানের সূত্র ধরে পরবর্তীতে দলীয় ও ব্যক্তিগতভাবেও পালিত হয় দিনটি।
হুইপ কন্যা অমির উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে আয়োজন করা হয় কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার। ওইসময় সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিম মিয়া, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, ইউপি চেয়ারম্যান আকবর আলী, আব্দুল মজিদ মজু, রইস উদ্দিন, শফিকুল ইসলাম মিজু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী ছায়েদুল ইসলাম শাওন, ছাত্রলীগ নেতা বর্ষণ কারুয়া প্রমুখ।
এদিকে সন্ধ্যায় সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছায়েদুল ইসলাম শাওনের উদ্যোগে ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হুইপ আতিকের ৬২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়। ওইসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া রাতে জেলা আওয়ামী লীগের চকবাজারস্থ কার্যালয়ে হুইপ আতিকের ৬২তম জন্মদিন উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়। ওইসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, হুইপকন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। তাছাড়া হুইপ আতিকের ৬২তম জন্মদিন উপলক্ষে দলীয় নেতা-কর্মীসহ ভক্তদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৫৭ সালের ১ ডিসেম্বর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের প্রত্যন্ত পল্লী বারঘরিয়া গ্রামে এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন হুইপ আতিক। কৈশোরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং পরবর্তীতে ছাত্র রাজনীতির হাল ধরে শেরপুর সরকারি কলেজের ভিপি হন। পরবর্তীতে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১৯৯৬ সালে সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ টানা ৫ দফায় নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে। এছাড়া দশম ও একাদশ জাতীয় সংসদে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সরকারদলীয় হুইপের দায়িত্ব পালন করছেন। এছাড়া পরপর দু’দফায় পালন করে আসছেন জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব। ব্যক্তিগত জীবনে তিনি ৩ কন্যা সন্তানের জনক- অমি, অনি ও অপি। স্ত্রী শান্তা রহমান স্কুলশিক্ষিকা। অভ্যন্তরিণ দ্বন্দ্ব ও তর্ক-বিতর্কের পরও তিনি জেলার রাজনীতিতে এখনও অনেকটাই অদ্বিতীয় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুর ॥ আহত… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads