ads

রবিবার , ১ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ॥ ময়মনসিংহ থেকে র‌্যাবের হাতে ধর্ষক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৩৬
নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ॥ ময়মনসিংহ থেকে র‌্যাবের হাতে ধর্ষক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষে স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের ঘটনায় ধর্ষক অটোরিকশাচালক হাবিবুল্লাহ (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ৩০ নভেম্বর শনিবার বিকেলে পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ নগরীর টাউনহল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুল্লাহ নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা গ্রামের লালা মিয়ার ছেলে ও ২ সন্তানের জনক।
শনিবার রাত সাড়ে ৯টায় র‌্যাব-১৪’র জামালপুর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪’র কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) তোফায়েল আহমেদ মিয়া সাংবাদিকদের জানান, নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীর পিএসসি পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রে আনা-নেয়ার কাজে নিয়োজিত ছিল প্রতিবেশী রিকশাচালক হাবিবুল্লাহ। গত ২৪ নভেম্বর বিকেলে প্রাথমিক সমাপনীর সর্বশেষ পরীক্ষা শেষে ওই শিশুকে বেড়ানোর ছলে পাহাড়ে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হাবিবুল্লাহ। ওই ঘটনায় পরদিন শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পর থেকেই গাঁ ঢাকা দেয় ধর্ষক হাবিবুল্লাহ। পরে ওই মামলায় ধর্ষক হাবিবুল্লাহকে গ্রেফতারের লক্ষ্যে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে র‌্যাব। অভিযানের আওতায় শনিবার বিকেল ৫টায় ময়মনসিংহ মহানগরীর টাউনহল মোড় এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার জুনায়েদ আফ্রাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ শেরপুর সদর উপজেলা শাখা… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads