ads

শনিবার , ৩০ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পিএসসি পরীক্ষার্থী ধর্ষণ ॥ ময়মনসিংহ থেকে র‌্যাবের হাতে ধর্ষক গ্রেফতার

খবর টি পড়েছেন : ৩৬৪
শেরপুরে পিএসসি পরীক্ষার্থী ধর্ষণ ॥ ময়মনসিংহ থেকে র‌্যাবের হাতে ধর্ষক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক রিক্সাচালক হাবিবুল্লাহ (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ৩০ নভেম্বর শনিবার বিকেল ৫টায় পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ নগরীর টাউনহল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুল্লাহ নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা গ্রামের লালা মিয়ার ছেলে ও ২ সন্তানের জনক।
ওই চাঞ্চল্যকর মামলায় ধর্ষক হাবিবুল্লাহকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার জুনায়েদ আফ্রাদ সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪’র কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দলের হাতে গ্রেফতার হয় ধর্ষক হাবিবুল্লাহ। ওই বিষয়ে জামালপুর র‌্যাব অফিসে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীর পিএসসি পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রে আনা-নেয়ার কাজে নিয়োজিত ছিল প্রতিবেশী রিকশাচালক হাবিবুল্লাহ। গত ২৪ নবেম্বর বিকেলে প্রাথমিক সমাপনীর সর্বশেষ পরীক্ষা শেষে ওই শিশুকে বেড়ানোর ছলে পাহাড়ে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হাবিবুল্লাহ। ওই ঘটনায় পরদিন শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পর থেকেই গাঁ ঢাকা দেয় ধর্ষক হাবিবুল্লাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অপহৃতা স্কুলছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার ॥ গ্রেফতার… পরবর্তী সংবাদ মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ শেরপুর সদর উপজেলা শাখা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads