ads

রবিবার , ২৪ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৮৮
শেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ নভেম্বর রবিবার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী এলাকায় স্থানীয় শহীদ আইজউদ্দিন দাখিল মাদরাসা মাঠে কোরআন খতম, দোয়া, আলোচনা সভা ও শহীদ আইজউদ্দিনের নামে গ্রামের নামকরণের নামফলক উন্মোচন করা হয়।
এ উপলক্ষে প্রজন্ম-৭১ এর কেন্দ্রীয় কমিটি’র সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান হাসমত আলী, ইউপি সদস্য ও শহীদ পরিবারের সদস্য মানিক মিয়া, সাংবাদিক রফিক মজিদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় গ্রামবাসী ও দুস্থদের নিয়ে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ওইদিনে পাকহানাদার বাহিনীর সদস্যরা স্থানীয় রাজাকারদের সহযোগিতায় একজন মুক্তিযোদ্ধাসহ সূর্যদী গ্রামের নিরীহ ৩৯ জন মানুষকে গুলি করে হত্যা করে। পরে ওই গ্রামের ২ শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেয় হানাদাররা। একাত্তরের সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে এলাকাবাসীকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রোটারী চক্ষু হাসপাতালে বিনামূল্যে দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads