ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৯ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বার্ষিক সাংস্কৃতিক উৎসবে মাদক-গুজব-বাল্যবিয়ে বিরোধী শপথ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৯ ১২:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যুবক-যুবতীদের বার্ষিক সাংস্কৃতিক উৎসবে মাদক, জঙ্গিবাদ, উগ্রবাদ, গুজব ও বাল্যবিয়ে বিরোধী শপথ করেছেন অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৫ শতাধিক মানুষ। ২০ নভেম্বর বুধবার রাতে চকবাজারে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে ওই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন, জেলা পুলিশ ও নাগরিক সংগঠন জনউদ্যোগর সহায়তায় আইইডি’র (ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এ- ডেভেলপমেন্ট) ‘ইয়ুথ অ্যাজ চেঞ্জ এজেন্ট ফর সোসাল কোহেশন প্রকল্প’ ওই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন মাদক, উগ্রবাদ, গুজব ও বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ওইসময় তিনি একটি সুন্দর দেশ গঠনে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি এবং যুব সমাজের গুরুত্ব তুলে ধরেন। সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে নিজেদের মানসিকতার সংস্কারে সাবাইকে সচেতন হতে উদ্বুদ্ধ করেন। সর্বশেষে তিনি সবাইকে মাদক, জঙ্গিবাদ, উগ্রবাদ, গুজব ও বাল্যবিয়ে বিরোধী শপথ পাঠ করান এবং যেকোন প্রয়োজনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাসও প্রদান করেন।
ওই সাংস্কৃতিক উৎসবে স্থানীয় যুবক-যুবতীরা নাচ-গান, কবিতা আবৃত্তি এবং ‘তথ্যই শক্তি তথ্যই মুক্তি’ নামে কলেজ ছাত্র শুভংকর সাহার রচনা ও নির্দেশনায় দুর্নীতি বিরোধী একটি নাটিকা প্রদর্শন করেন। এগুলোর মাধ্যমে বাল্যবিয়ে, যৌতুক, মাদক ও উগ্রবাদ বিরোধী এবং সামাজিক সম্প্রীতি, আত্মকর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বার্তা প্রদান করা হয়।
জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন আইইডি’র প্রোগ্রাম অফিসার এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল। বিতার্কিক এমদাদুল হক রিপন ও সোহাগী আক্তারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, সদর হোসেন, উদীচী জেলা সভাপতি তপন সরোয়ার, জনউদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুল, সংস্কৃতি কর্মী এসএম আবু হান্নান, অনুষ্ঠান সমন্বকারী মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!