পিইসিতে শিশুদের বহিষ্কার কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

খবর টি পড়েছেন : ১৮৯
পিইসিতে শিশুদের বহিষ্কার কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে বহিষ্কার হওয়া শিশুদের পুনরায় পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন।
“পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন” শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় বিভিন্ন স্থানে ১৫ শিশুকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে উত্তরপত্র ছাড়া কিছুতে লিখে আনলে ও অন্যকে দেখানোয় সহযোগিতা করলে বহিষ্কারের সুযোগ রয়েছে। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম জামিউল হক। শুনানি নিয়ে হাইকোর্ট ওই রুল জারি করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পরিবহন শ্রমিকদের দাবিতে অসঙ্গতি আছে কিনা খতিয়ে দেখা… পরবর্তী সংবাদ আমন মৌসুমে ছয় লাখ টন ধান কিনবে সরকার…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads