ads

বুধবার , ২০ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টটেনহামের কোচ হলেন মরিনহো

খবর টি পড়েছেন : ১৮৪
টটেনহামের কোচ হলেন মরিনহো
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ইংলিশ ক্লাব টটেনহামের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হোসে মরিনহো। মরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হলেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত এই পর্তুগিজ কোচ। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে দলের বাজে পারফরম্যান্সের কারণে ১৯ সভেম্বর মঙ্গলবার পচেত্তিনোকে বরখাস্ত করে টটেনহাম। পরদিনই নতুন কোচ হিসেবে মরিনহোর নাম ঘোষণা করেছে তারা।

Shamol Bangla Ads

৫৬ বছর বয়সি মরিনহোর সঙ্গে টটেনহামের চুক্তি হয়েছে ২০২২-২৩ মৌসুম শেষ হওয়া পর্যন্ত। ২০১৮ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর এতদিন কোচিংয়ের বাইরে ছিলেন মরিনহো। আরেক ইংলিশ ক্লাব চেলসিকে দুই মেয়াদে তিনটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ জেতানো মরিনহো এখনো লন্ডনেই থাকেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাহাদাতকে পাঁচ বছর নিষিদ্ধ করল বিসিবি পরবর্তী সংবাদ ইমার্জিং কাপের ফাইনালে বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads