স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম বিপুল ভোটে জয়ী হয়েছেন। তৃণমূলের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখায় আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। সেইসাথে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত শেরপুর গড়তে সবাইকে নিয়ে কাজ করতে নবনির্বাচিতদের প্রতি আহবান জানান তিনি।
সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতায় উপজেলার উন্নয়নে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা বেসিক ট্রেড ইউনিয়নের সভাপতি আরিফ রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, সদর উপজেলার ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।
পরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মজদুল হক মিনু, সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপিসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
























