ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোহাগপুরের শহীদ জায়া-বীরাঙ্গনাদের শীতবস্ত্র ও মিষ্টান্ন দিল জেলা পুলিশ

খবর টি পড়েছেন : ২১৭
সোহাগপুরের শহীদ জায়া-বীরাঙ্গনাদের শীতবস্ত্র ও মিষ্টান্ন দিল জেলা পুলিশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুরের শহীদ জায়া-বীরঙ্গনাদের শীত বস্ত্র ও মিষ্টান্ন প্রদান করেছে জেলা পুলিশ। ১৮ নভেম্বর সোমবার দুপুরে বিধবাপল্লীতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম জীবিত ৩০ শহীদ জায়া ও বীরাঙ্গনার হাতে একটি করে গায়ের চাদর ও এক প্যাকেট করে মিষ্টান্ন তুলে দেন। ওইসময় তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোহাগপুরের গণহত্যা ইতিহাসের একটি নির্মম অধ্যায়। ১৯৭১ সালের ২৫ জুলাই সকালে মাত্র ২ ঘন্টায় ওই গ্রামের ১৮৭ জন পুরুষ মানুষকে হত্যা করে গ্রামটিকে পুরুষশূন্য করে ফেলে পাক হানাদার বাহিনী। সেদিনের ঘটনায় জীবিত শহীদ জায়া ও বীরঙ্গনরা বর্তমান সরকারের আমলে অনেক কিছু পেয়েছেন। তারপরও পুলিশ বাহিনী তাদেরকে শ্রদ্ধার নিদর্শন হিসেবে মাঝে মধ্যে সামান্য উপহার দিয়ে থাকে। তাদের প্রতি সম্মান দেওয়া আমরা কর্তব্য বলে মনে করি।
শীতের উপহার হাতে পেয়ে শহীদ জায়া করফুলি বেওয়া বলেন, এসপি সাব অনেক ভাল মানুষ। এর আগে ঈদে তিনি আমগরে মাছ-মাংস, কাপড় দিছেন। আমগরে বাড়ীতে বিদেশী নারকেল গাছ, আমগাছসহ অনেক গাছ লাগায়া দিছেন।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ কয়েকজন শহীদ স্বজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধবাপল্লীর শহীদ স্বজন পরিষদের সভাপতি জালাল মিয়া। আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ পরবর্তী সংবাদ শ্রীবরদী সীমান্তে বিএসএফের গুলিতে ২ গরু চোরাকারবারি নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads