ads

শনিবার , ১৬ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বড় পরাজয়ের পথে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২০৮
বড় পরাজয়ের পথে বাংলাদেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩৪৩ রানের লিড নিয়ে ফিরেছিলো স্বাগতিক ব্যাটসম্যানরা। হাতে ছিলো তখনো ৬ উইকেট। সেই অবস্থায় সকাল সকাল ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরেকদফা হোঁচট খেয়েছেন সফরকারীরা। ৪৪ রানেই হারিয়েছে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে। ইনিংস পরাজয় এড়াতে এখনো প্রয়োজন ২৯৯ রান। যা মুশফিক-মুমিনুলদের জন্য দুঃসাধ্য, অলীক কল্পনায় বটে। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ভারতের সংগ্রহ ছিলো ৪৯৩ রান। সেই অবস্থায় স্বাগতিকদের সবচেয়ে সফল ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়াল বলছিলেন, বাংলাদেশকে আরো যত বেশি চাপে ফেলা যায়, সেই চেষ্টা করবেন তারা।
তবে চাপ বাড়ানোর জন্য নতুন করে আর কোনো রানের প্রয়োজন মনে করেননি বিরাট কোহলি। উল্টো বাংলাদেশকে ব্যাটে পাঠিয়ে চাপে ফেলে দিয়েছেন স্বাগতিক অধিনায়ক। সকালের পিচে উমেশ যাদব, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামিদের বলে প্রতিরোধই গড়তে পারেননি সফরকারী ব্যাটসম্যানরা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুঁটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসির গোলে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা পরবর্তী সংবাদ ভারতের সাথে লজ্জার হারে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads