ads

বুধবার , ১৩ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইমার্জিং এশিয়া কাপের ট্রফি উন্মোচন

খবর টি পড়েছেন : ২০০
ইমার্জিং এশিয়া কাপের ট্রফি উন্মোচন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হলো ইমার্জিং এশিয়া কাপের চতুর্থ আসরের ট্রফি। অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়কদের উপস্থিতিতে উন্মোচন করা হয় ট্রফিটি। ১২ নভেম্বর মঙ্গলবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে ওই ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

৮ দলের অধিনায়করা হলেন- নাজমুল হাসান শান্ত (বাংলাদেশ), সামিউল্লাহ শিনওয়ারী (আফগানিস্তান), মোহাম্মদ আইজাজ খান (হংকং), বেলুর রাভি সারাটা (ভারত), সৈয়দ আমির কালীম (ওমান), সৌদ শাকিল (পাকিস্তান), গ্যান্দ্রা মাল্লা (নেপাল) ও চরিত্র আশালঙ্কা (শ্রীলংকা)।

‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং ও নেপাল। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে যংযুক্ত আরব আমিরাতের অংশ নেয়ার কথা ছিল। তবে শেষ মূহুর্তে যংযুক্ত আরব আমিরাত দল পাঠাতে ব্যর্থ হয়। যার ফলে তাদের পরিবর্তে অংশ নেয় নেপাল।

Shamol Bangla Ads

গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে কক্সবাজার ক্রিকেট একাডেমি ও সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) এ দুটি ভেন্যুতে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, ইয়াসির আলি চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, তানভির ইসলাম, মাহমুদুল হাসান, মেহেদী হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি ও মেহেদী হাসান মিরাজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমার পুরস্কার হলো দর্শক : অপু বিশ্বাস পরবর্তী সংবাদ শাহরুখের আমন্ত্রণে দেশ ছেড়েছেন শাকিব

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads