ads

সোমবার , ২৮ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রেমের টানে বিয়ে ॥ মামলায় মাদ্রাসাছাত্রী নিরাপদ হেফাজতে; প্রেমকুমার কারাগারে

খবর টি পড়েছেন : ২৭৯
শ্রীবরদীতে প্রেমের টানে বিয়ে ॥ মামলায় মাদ্রাসাছাত্রী নিরাপদ হেফাজতে; প্রেমকুমার কারাগারে
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ প্রেম মানে না জাত-কূল-ধর্ম। লাইলী-মজনু, শিরি-ফরহাদ ও রাধা-কৃষ্ণের সময়কাল থেকে চলে আসা সেই প্রেম-প্রণয় সংস্কৃতির নজির এখনও দেখা মেলে কালে-ভদ্রে। এবার শেরপুরের শ্রীবরদীর পল্লীতে ঘটেছে তেমনই এক ঘটনা। সেখানে প্রেমের টানে ধর্মের বাধা ডিঙ্গিয়ে বিয়ে করেও রক্ষা পায়নি প্রেমিক যুগল। ২৮ অক্টোবর সোমবার বিকেলে মাদ্রাসাছাত্রী প্রেমিকার স্থান হয়েছে নিরাপদ হেফাজতে। আর নায়ক প্রেম কুমারকে যেতে হয়েছে কারাগারে। ওই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই রসিকতা করে বলছেন. প্রেম মানে না বাধা, কি করবে আর রাধা।
জানা যায়, শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান ও কাকিলাকুড়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রীর (১৩) সাথে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র ও স্থানীয় বিগেন্দ্র রবিদাসের পুত্র প্রেম কুমার (২৫) এর দীর্ঘদিন যাবত মন দেওয়া-নেওয়া চলছিল। ওই কিশোরীর বাড়ির পাশেই প্রেম কুমারের নানার বাড়ি হওয়ায় প্রায় সময়েই নানার বাড়িতে বেড়াতে আসতো সে। আর সে সুবাদেই প্রেম কুমারের সাথে সম্পর্কের সৃষ্টি হয় ওই কিশোরীর। এক পর্যায়ে তা গভীর প্রেমে রূপ নেয় এবং তারা প্রেমকে বাস্তবে রূপ দিতে ঘর বাঁধতে মনস্থির করে। আর তা বাস্তবায়নে ধর্মীয় বাধা দূর করতে কয়েকদিন আগে প্রেম কুমার এফিডেভিটমূলে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর ওই কিশোরী প্রেম কুমারের হাত ধরে পালিয়ে মুসলিম ধর্মের রীতি-রেওয়াজ অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
কিন্তু কিশোরীর ওই ভালোবাসাকে মোটেই মানতে নারাজ তার পরিবার। তারা বাধ সাধেন ওই সম্পর্কে। গত ২৪ অক্টোবর কিশোরীর মা তার মেয়েকে অপহরণের অভিযোগ তুলে প্রেম কুমার, তার বাবা, মামা, মামাতো ভাইসহ ৬ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলার সূত্র ধরে বিভিন্নস্থানে অভিযানের পর বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ এলাকার নিজ বাড়ি থেকে প্রেম কুমারকে গ্রেফতার করে। সেইসাথে উদ্ধার করে প্রেম কুমারের সাথে থাকা কিশোরীকে। সোমবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা প্রেম কুমারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেইসাথে ভিকটিম পিতা-মাতার জিম্মায় যেতে অসম্মতি প্রকাশ করায় তাকে পাঠানো হয় নিরাপদ হেফাজতে। এর আগে একইদিন জেলা সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে গ্রহণ করা হয় তার জবানবন্দি। এছাড়া বয়স নির্ধারণের জন্য জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতে প্রদত্ত জবানবন্দি সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও পুলিশ হেফাজতে থাকাবস্থায় ওই কিশোরী জানিয়েছে, নিজের ইচ্ছায় প্রেম কুমারের হাত ধরে চলে গেলেও তার মা তাদের বিরুদ্ধে মামলা করেছেন। সে প্রেম কুমারকে নিয়েই ঘর বাঁধতে চায়। একইভাবে প্রেম কুমার জানায়, দু’জনের সম্মতিতেই আমরা বিয়ে করেছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার বর্তমান নাম আব্দুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটি তার বাবা-মার সাথে যাবে না এবং ছেলেটির সাথে ঘর করবে বলে জানালেও আইনতঃ সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণ সাপেক্ষে বয়স নির্ধারণের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় কিশোরীর মায়ের অভিযোগে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ছেলেটিকে গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে কলেজছাত্রী অপহরণের ২ মাস পর টঙ্গী থেকে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের ৫টি বিদ্যালয়ে বই বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads