ads

বুধবার , ২৩ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেন্ডার অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৪
শেরপুরে জেন্ডার অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষদের দায়িত্ব ও ভুমিকা শীর্ষক এক জেন্ডার অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বুধবার সদর উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব মিলনায়তনে ব্র্যাক জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচি এ ডায়ালগের আয়োজন করে।
এতে বলা হয়, লিঙ্গ পরিচয়ের জন্য জেন্ডারভিত্তিক সহিংসতা ঘটে থাকে। তাই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীর প্রতি পুরুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। পরিবার ও কর্মক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নারী ও পুরুষের মিলিত সিদ্ধান্তকে মুল্যায়ন করতে হবে। গৃহস্থালী কাজে নারী-পুরুষের বা কাজ ভাগ করে নেওয়ার মানসিকতা তৈরী করতে হবে।
এ ডায়ালগে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন। ব্র্যাক জেলা প্রতিনিধি মো. আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিনিয়র জেন্ডার সেক্টর স্পেশালিস্ট আব্দুল বাতেন। এতে বক্তব্য রাখেন ব্যবস্থাপক গোলাম জাকারিয়া, ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম, সাংবাদিক হাকিম বাবুল, শিক্ষিকা চায়না বেগম প্রমুখ। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, সাংবাদিক ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মোঘল স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন ঘাঘড়া লস্কর খান মসজিদ পরবর্তী সংবাদ জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে শেরপুর পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads