ads

বুধবার , ২৩ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পরিবেশগত সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় বিষয়ক সেমিনার

খবর টি পড়েছেন : ১৩০
নালিতাবাড়ীতে পরিবেশগত সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় বিষয়ক সেমিনার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় পরিবেশগত সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় বিষয়ক (এফজিডি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার দাওধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে স্থানীয় চেল্লাখালী ও ভোগাই নদীর প্রেক্ষিতে ওই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
এতে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেলার উর্ধ্বতন কর্মকর্তা গৌতম চন্দ্র চন্দ, সবুজ বাংলা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার সালাউদ্দিন আলীম, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ, ইউপি সদস্য আলী হোসেন, সমাজসেবক আশোক কুমার হাজং, আব্দুল বারেক ও উপমা চিছাম প্রমুখ।
সেমিনারে বক্তরা স্থানীয় চেল্লাখালী ও ভোগাই নদী থেকে নদীর তীর না ভেঙ্গে পরিকল্পিতভাবে বালু উত্তোলন এবং গারোপাহাড়ে সামাজিক বনায়নে রোপিত আকাশমনি, ইউক্যালিপটাস এসব বিদেশী গাছ লাগানোর পরিবর্তে পরিবেশবান্ধব ফলদ, বনজ ও ঔষধী গাছ লাগানোর সুপারিশ করেন।
সেমিনারে সাংবাদিক, ব্যবসায়ী, ইউপি সদস্য ও সমাজকর্মীসহ ২৫জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে শেরপুর পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য… পরবর্তী সংবাদ শেরপুরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা ॥ ইউপি…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads