শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান ডাঃ মোঃ সুরুজ্জামান আর নেই। তিনি ২১ অক্টোবর সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেরপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে স্থানীয় মরিচাপাড়া কুড়িপাড়া গ্রামের নিজ বাড়িতে মরহুমের জানাজা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌর মেয়র আবু সাইদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল আহসান, সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
























