ads

মঙ্গলবার , ২২ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশির দায়ের কোপে যুবক খুন

খবর টি পড়েছেন : ২১৮
শেরপুরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশির দায়ের কোপে যুবক খুন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশির দায়ের কোপে সোহেল মিয়া (৩০) নামে এক যুবক খুন হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সোহেল স্থানীয় বয়জ উদ্দিনের ছেলে ও এক সন্তানের জনক। এদিকে ঘটনার পর থেকেই ঘাতক প্রতিবেশি জাহিদুল ইসলামসহ (৩৫) অন্যান্যরা পলাতক রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলামসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের আলকাছ আলীর ছেলে জাহিদুল ইসলামের লাগানো শিম গাছ ছাগলে খেয়ে ফেলে। ওই ঘটনায় প্রতিবেশি আজিজুল ইসলামের পরিবারের লোকদের সাথে জাহিদুলের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে জাহিদুল আজিজুলের স্ত্রী মাজেদা বেগমকে মারধর করে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে মঙ্গলবার সকালে আজিজুল বাড়ির বাইরে গেলে জাহিদুলসহ তার লোকজন আজিজুলের উপর হঠাৎ আক্রমণ করে। ওইসময় আজিজুলের ফুপাতো ভাই সোহেল মিয়া ও শেখ ফরিদ তাকে বাঁচাতে এগিয়ে গেলে জাহিদুলের দায়ের কোপে দু’জনই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে কারিতাসের প্রকল্প পরিচিতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ৩য় আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা ॥ শেরপুর সরকারি কলেজ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads