ads

সোমবার , ২১ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গুজব প্রতিরোধে পুলিশের সম্প্রীতি সমাবেশ

খবর টি পড়েছেন : ২৪৩
নকলায় গুজব প্রতিরোধে পুলিশের সম্প্রীতি সমাবেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ গুজব প্রতিরোধে শেরপুরের নকলায় শিক্ষার্থী, শিক্ষক, কমিউনিটি পুলিশিং সদস্য, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকসহ সর্বস্তরের জনতার সাথে পুলিশের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর সোমবার বিকেলে নকলা থানা পুলিশের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন নকলার সহযোগিতায় নকলা শাহরিয়া ফাযিল(ডিগ্রী) মাদরাসা মিলনায়তনে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ’র সভাপতিত্বে সমাবেশে গুজব বক্তব্য রাখেন চৌধুরী ছবরুননেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক, ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী ও রেজাউল হক হীরা, নকলা শাহরিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা ওয়ালী উল্লাহ, বানেশ্বর্দী দাখিল মাদরাসার সুপার মাওলানা শহীদুল ইসলাম, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মুফতি আব্দুল জলিল কাছেমী, ইসলামিক ফাউন্ডেশন নকলার ফিল্ড সুপারভাইজার নজরুল ইসলাম প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা। সমাবেশে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষার্থী, কমিউনিটি পুলিশিং সদস্য, ব্যবসায়ী ও সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে গুজব প্রতিরোধে পুলিশের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে গুজব প্রতিরোধে নাগরিক সম্প্রীতি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads