ads

বুধবার , ১৬ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ১৩৬
নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আবুল কাশেম (৪০) নামের এক ভাসমান মাদক ব্যবসায়ীকে আটকের পর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করা হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ওই ওই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত কাশেম উপজেলার সিংগুয়ারপাড় গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভাসমান মাদক ব্যবসায়ী আবুল কাশেম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও মাদক সেবন করে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমানের সহযোগিতায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান রূপনারায়নকুড়া ইউনিয়নের মির্জাবাজার এলাকার সিংগুয়ারপাড় গ্রামে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওইসময় কাশেমের কাছ থেকে ৭০ গ্রাম গাজা ও গাজা সেবনের ১টি কলকি উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads